সমুদ্র ভ্রমণ

ইন্দ্রজিৎ মাজী


ঋণী আছে সমুদ্র ভ্রমণ
পদপিষ্ট ঝিনুকে'র শেষ নিঃশ্বাসে...
এসো অনুতাপ নির্জন বসি
মুখোমুখি প্রিয়তম তুমি,আর -
বাতাসে রাখা ঝাউ'য়ের দীর্ঘশ্বাঠ।

ক্ষয়িষ্ণৠবুকে বেঁচে থাকা মরমী বাঁধে
রেখে আসা হয়নি সজনী উষ্ণ আলিঙ্গন।
জোয়ারে জোয়ার খেলছে ঢেউ'য়ের ঘাতক উল্লাস
ছুঁড়ে দেওয়া হয়নি প্রিয় বালুচরে
সোনালী রোদ মাখা চুম্বন...

ক্ষমাহীন উঠে এসো তীব্র স্খলন
আলাপনে এসো কেয়া ঝোপ
লুটে লুটে নাও আমাদের দূষিত ভ্রমণ...

ফেসবুক মন্তব্য

Copyrights © 2016 All Rights Reserved by বম্বেDuck and the Authors
Website maintained by SristiSukh CMS
kusumarghya@yahoo.com